✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারত-পাকিস্তান মহারণে কেমন হতে পারে চূড়ান্ত একাদশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৫, | ১১:৪৪:৩১ |
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আবারও বসছে ভারত-পাকিস্তান মহারণের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দুই শিবিরেই চলছে কৌশলগত হিসাব-নিকাশ। চূড়ান্ত একাদশে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

ভারতীয় দলে ওপেনিং জুটিতে পরিবর্তনের জোর সম্ভাবনা রয়েছে।


আগের ম্যাচে না খেলা বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা ফিরতে পারেন একাদশে। সেক্ষেত্রে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে বসতে হতে পারে।
অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে শক্তি জোগাবেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে।

স্পিন আক্রমণে থাকতে পারেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। পেস বিভাগে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং। পাকিস্তান দলে দুইটি পরিবর্তনের আভাস মিলছে। উইকেটরক্ষক-ব্যাটার উসমান খানের জায়গায় তরুণ খাজা নাফে সুযোগ পেতে পারেন।


টানা দুই ম্যাচে ব্যর্থতার পর উসমানকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ফখর জামানের ফেরাও প্রায় নিশ্চিত। অধিনায়কত্বে থাকবেন সালমান আলী আঘা। ব্যাটিং লাইনআপে ভরসা থাকবেন বাবর আজম। অলরাউন্ডার হিসেবে শাদাব খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি।

সম্ভাব্য ভারত একাদশ :
ইশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।

সম্ভাব্য পাকিস্তান একাদশ :
সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, খাজা নাফায় (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..