✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দশম শ্রেণির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ভারতকে বিশ্বকাপ জেতানো ওপেনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১৯:১৫:২৭ |
বয়সভিত্তিক দল আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেই নিজের জাত চিনিয়েছেন বৈভব সূর্যবংশী। অল্প সময়েই তারকা বনে যাওয়া এই ওপেনার কিছু দিন আগেই ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপে খেলেছেন। তবে বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছনে পড়াশোনা নিয়ে।

ব্যাট-বল নয়, আপাতত বৈভবের সময় কাটছে বই-খাতা নিয়ে। সামনেই স্কুল ফাইনাল। তাই ক্রিকেট থেকে পড়াশোনায় মন দিয়েছেন ১৪ বছর বয়সী এই ওপেনার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য এতদিন ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বৈভব। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তার দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা।

বিহারের সমস্তিপুরের পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র বৈভব। তাকে নিয়ে অধ্যক্ষ নীল কিশোর বলেছেন, 'ক্রিকেটের ২২ গজ ছেড়ে পড়াশোনার পিচে নেমেছে বৈভব। ওর মতো ক্রিকেটার আমাদের স্কুলের ছাত্র। এটা আমাদের গর্ব। তবে কোনো বাড়তি সুযোগ বা সুবিধা ও পাবে না। সহপাঠীদের সঙ্গে একই ভাবে পরীক্ষা দেবে।'

'দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা স্কুলেই দেবে বৈভব। অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছে। স্কুলে এসেছিল। ওকে নিয়ে শিক্ষকদের মধ্যে আলাদা উত্তেজনা রয়েছে। খানিকটা হইচই হয়েছে। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তবে বাকিদের জন্য যে ব্যবস্থা করা হচ্ছে, বৈভবের জন্যও তা-ই। বাড়তি কিছু নয়। এটা পড়াশোনার জায়গা। ক্রিকেট মাঠ নয়। সুতরাং সকলেই সমান আমাদের কাছে। পরীক্ষার সময় বৈভব শুধু আমাদের একজন ছাত্র।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..