✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ সফরের পর এবারই প্রথম ফ্লাডলাইটে খেললাম: রায়ান কুক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১২:১১:৫৮ |
নিজেদের দেশে ফ্লাডলাইটে খেলার সুযোগ এখনও সীমিত নেদারল্যান্ডসের ক্রিকেটারদের জন্য। দেশের বাইরেও কৃত্রিম আলোয় ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই তাদের। বিশ্বকাপে এসেও অনুশীলনে ফ্লাডলাইট সুবিধা না পাওয়ার বিষয়টি সামনে এনেছেন কোচ রায়ান কুক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় হারের পর এই অনভ্যস্ততাকেই উল্লেখযোগ্য কারণ হিসেবে দেখছেন তিনি।

বিশ্বকাপ শুরুটা অবশ্য আশাব্যঞ্জকই ছিল ডাচদের। প্রথম ম্যাচে পাকিস্তানকে চাপে ফেলে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত পারেনি তারা। পরের ম্যাচে নামিবিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়ায় দল। কিন্তু শুক্রবার সহযোগী দুই দলের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছে ৯৩ রানের বড় ব্যবধানে হেরে যায় নেদারল্যান্ডস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এটি তাদের প্রথম পরাজয়।

ম্যাচ শেষে কুক বলেন, 'এখনও পর্যন্ত (কৃত্রিম) আলোয় কোনো অনুশীলন সেশন করতে পারিনি আমরা। (সবশেষ সফরে) আমাদের অনুশীলন সেশন ও ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। গতকাল আমাদের কৃত্রিম আলোয় অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ সফরের পর এই প্রথম আমরা ফ্লাডলাইটে খেললাম। এই দলের অনেকে সেই সফরেও ছিল না।'



তিনি যোগ করেন, 'আমাদের অনেকের জন্যই তাই ব্যাপারটি নতুন। তবে এটা কোনো অজুহাত নয়। যেমনই হোক, মাঠে নেমে নিজেদের কাজটি করতে হবে আমাদের। এই ধরনের আসরে আগেও তা করতে পেরেছে ছেলেরা। আজকের রাতটি আমাদের জন্য ছিল খুবই বাজে।'

টস জিতে আগে বোলিং নেয়ার সিদ্ধান্তও কাজে আসেনি। যুক্তরাষ্ট্র আগে ব্যাট করে তোলে ১৯৬ রান। পরে শিশিরে ভেজা উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হবে বলে ধারণা করা হলেও বাস্তবে স্পিনাররাই ম্যাচে প্রভাব ফেলেন। বাঁহাতি স্পিনার হার্মিট সিং নেন চার উইকেট, লেগ স্পিনার মোহাম্মাদ মহসিন নেন দুটি।

কুক বলেন, 'আজকে রাতে এখানে শিশির পড়েনি। ওদের স্পিনাররা গ্রিপ পেয়ে খুব ভালো বল করেছে। কাজেই টস জিতে আমাদের কী করা উচিত, সেই সিদ্ধান্ত নিয়েও ভাবতে হবে। তবে এটাও বলতে হবে, বল হাতে আমরা পরিকল্পনার বাস্তবায়ন ঠিকঠাক করতে পারিনি। ব্যাপারটি স্রেফ এরকমই।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..