‘ধুম ৪’-এ খলনায়কের চরিত্রে রণবীরের সম্ভাবনা, ভক্তদের কৌতূহল তুঙ্গে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৭:৫৭:৩৯ |
বলিউডের জনপ্রিয় অ্যাকশনধর্মী চলচ্চিত্র ধারাবাহিক ‘ধুম’–এর চতুর্থ কিস্তি ঘিরে আবারও জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এবার এই বহুল আলোচিত সিরিজে বড় চমক হিসেবে যুক্ত হতে পারেন অভিনেতা রণবীর কাপুর। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস কিংবা রণবীর নিজেও, তবুও ভক্তদের কৌতূহল তুঙ্গে।

বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে, ‘ধুম ৪’-এ মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু যে খলচরিত্র সেই ভূমিকাতেই নাকি দেখা যেতে পারে রণবীর কাপুরকে। এর আগে এই চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খান। ফলে নতুন কিস্তিতে সেই ঐতিহ্যবাহী চরিত্রে রণবীরের সম্ভাব্য উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আলোচনা আরও তীব্র হয়েছে। তবে এখন পর্যন্ত সবই গুঞ্জন পর্যায়েই রয়েছে। শোনা যাচ্ছে, ছবির চিত্রনাট্যও এখনো চূড়ান্ত হয়নি। চিত্রনাট্য নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রযোজক আদিত্য চোপড়া এ বিষয়ে মুখ খুলবেন না বলেও জানা গেছে।



এই জল্পনার মধ্যেই রণবীর কাপুরের ব্যস্ত সময়সূচি নতুন করে আলোচনায় এসেছে। বর্তমানে তার ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় পার করছেন তিনি। নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে যেমন ব্যস্ত, তেমনি মেগাবাজেট সিনেমা ‘রামায়ণ’ নিয়েও চলছে প্রস্তুতি। আগামী দীপাবলিতে মুক্তির পরিকল্পনা থাকা ‘রামায়ণ’ ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে তাকে। এরপর খুব শিগগিরই শুরু করবেন ‘অ্যানিম্যাল’ সিনেমার পরবর্তী কিস্তি ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং।

সব মিলিয়ে রণবীর কাপুরকে ঘিরে বলিউডে আলোচনার শেষ নেই। তার নাম ‘ধুম ৪’-এর সঙ্গে জড়িয়ে পড়ায় প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটি যে কেবল গুঞ্জনই—সেটিই স্পষ্ট করে দিচ্ছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...