✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১১:৫২:৪৮ |
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বহু মানুষের। দেশটির বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দীর্ঘদিনের সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত সড়কব্যবস্থা ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবতায় দেশটিতে সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এক্সপ্রেস ট্রিবিউন

প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য তিনি সড়কের ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে’ দায়ী করেন। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন।

মুখপাত্র আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থেলেই ১২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।

দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের ফলে সড়ক অবকাঠামোর দুরবস্থার পাশাপাশি ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা ও পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবে আফগানিস্তানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরা অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি শিশু ছিল।

কর্তৃপক্ষের মতে, ওই দুর্ঘটনায় বাসটি একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..