ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ২০:০১:০৫ |
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। টানা সাত ম্যাচ জিতে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নেয় লাল-সবুজের মেয়েরা। এমন পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন ক্রিকেটাররা। ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারি। আর বোলারদের মধ্যে ২০৬ ধাপ এগিয়েছেন পেসার মারুফা আক্তার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইসিসি মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করা হয়েছে। সেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আক্তার। এছাড়া এগিয়েছেন নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার।

বাছাইপর্বে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা ও দিলারা আক্তার। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এই তিনজনই উন্নতি করেছেন। এদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন মোস্তারি।

৭ ম্যাচে ২৬২ রান করে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সোবহানা। এতে ১৬ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন তিনি। তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন জ্যোতি। আর ৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার।



বাছাইপর্বে ৮ উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার। আর তাতে আট ধাপ এগিয়ে নারী টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার।

এছাড়া আয়ারল্যান্ডের আর্লিন কেলি সাত ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন। আর অরলা প্রেন্ডারগাস্ট ১০ ধাপ উন্নতি করেছেন, তার অবস্থান ৪৫ নম্বরে।

এ ছাড়া বাছাইপর্বে ব্যাটে-বলে ‍দুর্দান্ত পারফর্ম করেছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ফ্রেজার। ব্যাট হাতে ১৮৪ রানের পাশাপাশি বল হাতে ৮ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সি এই ক্রিকেটার। এর ফলে নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন তিনি। এছাড়া অলরাউন্ডারদের তালিকায় ৩ ধাপ উন্নতি করে যৌথভাবে ২২ নম্বরে অবস্থান করছেন ক্যাথরিন ফ্রেজার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...