✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ১২:০৪:৪৫ |
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারচালক মহিউদ্দিন মণ্ডল নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঢাকার সাভার এলাকায়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক মহিউদ্দিন মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন।
 
তিনি আরো জানান, খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা মাসুদের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে ভাটিয়াপাড়া  হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..