✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ, ডিইউটিসিএল ২০২৬ : ফাইনালে উত্তাল ৬৯ কে হারিয়ে চ্যাম্পিয়ন দুর্বার ৭১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-৩১, | ১৭:০৬:২৯ |
উৎসবমুখর পরিবেশে শেষ হলো, মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ, ১১তম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্রিকেট লীগ (মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ, ডিইউটিসিএল ২০২৬)। 

আজ, শনিবার (৩১জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুর্বার ৭১ ও উত্তাল ৬৯ দলের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে এবারের আসরের। ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় দুর্বার ৭১।

 এই লড়াইয়ে দুর্বার ৭১, ১২৫ রানের বিশাল ব্যবধানে উত্তাল ৬৯ দলকে পরাজিত করে। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে  ১৭২ রানের বিশাল স্কোর করে দুর্বার ৭১ । জবাবে ব্যাট করতে নেমে উত্তাল ৬৯ দল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ১২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৭ রান করতে সক্ষম হয়।  ১২৫ রানের বিশাল ব্যবধানে জয় পায়  দুর্বার ৭১।


উল্লেখ্য, এই টুর্ণামেন্টের টাইটেল স্পন্সর মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড। মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের নির্বাহী পরিচালক মাছউদ করিম বলেন, আজকের বিজয়ী দলকে আমাদের মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের পক্ষ  থেকে প্রাণঢালা  শুভেচ্ছা ও অভিনন্দন। যারা পরাজিত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা। আমরা বরাবরই খেলাধুলার পৃষ্ঠপোষক। এটি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্টই ছিলনা বরং একটি মিলনক্ষেত্র। এখানে, এই খেলাকে উপলক্ষ করে, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন সেশনের প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হয়েছে। এটাও আমাদের কাছে একটা বড় পাওয়া। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..