✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মক্কা, মদিনায় ইতিকাফের জন্য মানতে হবে নতুন নিয়ম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৯, | ২০:৪৪:১৫ |
এবার রমজানে সৌদি আরবে মসজিদে ইতেকাফ পালনে নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি নাগরিক নন এমন বাসিন্দাদের মসজিদে ইতেকাফে বসার আগে অবশ্যই তাদের স্পনসর বা কাফিলের লিখিত অনুমোদন নিতে হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইতেকাফ পালনের জন্য এখন থেকে সবারই আনুষ্ঠানিকভাবে মসজিদ কর্তৃপক্ষের কাছে নিবন্ধন বাধ্যতামূলক। এই নিয়ম সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

তবে অ-সৌদি বাসিন্দাদের জন্য বাড়তি একটি শর্ত যুক্ত করা হয়েছে। তাদের নিজ নিজ কাফিল বা স্পনসরের লিখিত সম্মতিপত্র জমা দিতে হবে। ইকামা (আবাসিক অনুমতিপত্র) সংক্রান্ত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিবন্ধনের সময় প্রত্যেক আগ্রহীর ব্যক্তিগত তথ্য যাচাই করবে মসজিদ প্রশাসন। যাচাই-বাছাই শেষে অনুমোদন মিললেই কেবল ইতেকাফে বসার সুযোগ পাওয়া যাবে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই নির্দেশনা সৌদি আরবের সব মসজিদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এর মধ্যে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিও রয়েছে, যেখানে রমজানের শেষ দশ দিনে সাধারণত বিপুলসংখ্যক মুসল্লি ইতেকাফে অংশ নেন।

কর্তৃপক্ষের মতে, শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং মসজিদ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..