✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অস্ত্র আইনে দেলোয়ারের বিরুদ্ধে র‍্যাবের মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৬, | ১৫:২৭:৪৩ |

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনার প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার (৫ই অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন র‌্যাব-১১-এর ডিএডি আবদুল বাশেদ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেলোয়ার বাহিনী প্রধানের বিরুদ্ধে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পরে। রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল চেকপোস্টে দেলোয়ার হোসেনকে দুটি গুলি ও একটি পিস্তলসহ আটক করে র‌্যাব। র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম সোমবার গণমাধ্যমকে বলেছিলেন, দেলোয়ার বাহিনীর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ আছে। নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণের মাধ্যমে জিম্মি করে অর্থ হাতিয়ে নিতে চেয়েছিল দেলোয়ার বাহিনী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..