সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্রিকেট লীগ

দুর্বার ৭১ দল ৬ উইকেটে হারালো মহান একুশেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৭, | ২১:২২:২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার ( ২৫ তারিখ) থেকে শুরু হয়েছে  ১১তম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্রিকেট লীগ (ডিইউটিসিএল ২০২৬)। 
 
আজ, মঙ্গলবার ( ২৭ তারিখ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মহান একুশে  ও দুর্বার ৭১  এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে   দুর্বার ৭১, ৬ (ছয়) উইকেটে হারায় মহান একুশেকে। 



প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৬ ওভারে  ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর করে মহান একুশে । জবাবে ব্যাট করতে নেমে দুর্বার ৭১, ১৫.২ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করে। ৬ (ছয়) উইকেটে জয় পায় দলটি।

আজকের খেলায় সেরা বোলার নির্বাচিত হন দুর্বার ৭১ এর আসিফ। তিনি ৪ (চার) ওভার বল করে ৫১ রান দিয়ে ৩ (তিন) উইকেট নেন।

খেলায় বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হন মহান একুশের মুহিত।  তিনি ৪২ বলে ৬৭ রান করেন।

খেলায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন, দুর্বার ৭১ এর জসীম। তিনি ৪১ বলে ৯৬ রান করেন। তার মারমুখী ব্যাটিংয়ে দুর্বার ৭১ জয়ের পথ নিশ্চিত করে।

খেলায় গেম চেঞ্জার নির্বাচিত হন,দুর্বার ৭১ এর হাসান। তিনি ১৫ বলে ৩৭ রান করেন।

এই নিয়ে টুর্নামেন্টে টানা ২ (দুই) ম্যাচে জয় পেল দলটি।  এর আগে,জাগ্রত জুলাই এর সাথে  দুর্বার ৭১ এর লড়াইয়ে দুর্বার ৭১ জয় লাভ করে। 

 টুর্নামেন্ট আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সার্বিক সহযোগিতায় রয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..