✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারত-বাংলাদেশ নৌ মহড়া শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৪, | ১৪:৪০:৫৫ |

বঙ্গোপসাগরে ভারত এবং বাংলাদেশের তিনদিনের নৌ মহড়া শনিবার শুরু হয়েছে। বঙ্গোসাগর নামাঙ্কিত এই মহড়া চলবে সোমবার পর্যন্ত। মূলত সামুদ্রিক অপরাধের বিরুদ্ধেই এই যৌথ মহড়া। ভারত-বাংলাদেশ জলসীমায় ইদানিং চোরাচালান, মানবপাচার এবং জলদস্যুদের আক্রমণ বৃদ্ধি হয়েছে। এই অপরাধের প্রবণতা রোখার জন্যেই এই যৌথ মহড়া।

বঙ্গোসাগর মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় এবং বানৌজা আবু বকর। এছাড়াও আছে একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। ভারতের পক্ষে দুটি যুদ্ধ জাহাজ আই এন এস কিলতান এবং আই এন এস খুকরি অংশ নিচ্ছে এই মহড়ায়। আছে একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফটও। দু’ দেশের নৌ বাহিনীর আশা, এই মহড়া সমুদ্রে অপরাধদমনে সাহায্য করবে। উল্লেখযোগ্য, স্থলপথে কড়াকড়ি হওয়ার পর মানবপাচারে ইদানিং জলপথের ওপর ভরসা করছে অপরাধীরা। ভারত-বাংলাদেশে পণ্য পরিবহন জলপথে হচ্ছে অনেকটাই। তাই, জলদস্যুরা অনেক বেশি সক্রিয় হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার থেকে জলদস্যুরা এসে লুটপাট চালাচ্ছে। এই যৌথ নৌ মহড়া তাদেরও সবক শেখাবে, আশা নৌ কর্তাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..