✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চরমোনাই পীর

একটি স্বার্থান্বেষী দল ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৩, | ২১:৫৫:৩২ |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। ওই দল ক্ষমতায় গেলেও দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না, বরং ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তি ও দলীয় স্বার্থ হাসিল করবে। নীতিগত এই মৌলিক পার্থক্যের কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট ত্যাগ করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, যারা ইসলামের নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, দেশবাসী তাদের প্রকৃত চেহারা চিনে নিয়েছে। শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

কোনো জোটের ওপর নির্ভর না করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নিজস্ব শক্তিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি। এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শেষে চরমোনাই পীর দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..