✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রমজান মাসে নামাজে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ১৬:৫১:৪০ |
রমজান মাসে নামাজের সময় সৌদি আরবের মসজিদগুলো লাউডস্পিকার ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। সৌদির ইলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুললতিফ আল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

২১ জানুয়ারি মঙ্গলবার রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে শেখ আবদুললতিফ আল শেখ বলেন, “রমজান মাসে শুধু আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে। এর বাইরে লাউড স্পিকারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।”

মঙ্গলবার রমজান মাসের প্রস্তুতি উপলক্ষ্যে মসজিদগুলোর জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া এবং গাইডেন্স মন্ত্রণালয়। সেই নির্দেশনা জারির পর এই ঘোষণা দিয়েছেন শেখ আবদুললতিফ আল শেখ।

মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এবারের রমজানে নামাজের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে মসজিদগুলো যেন আরবি উম্ম আল-কুরা দিনপঞ্জি বা ক্যালেন্ডার অনুসরণ করে এবং এক ওয়াক্তের আজান দেওয়ার পর পরবর্তী ওয়াক্তের জন্য যথাযথ বিরতি দেয়।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..