বাংলার মহারাজ দ্বিতীয় বিয়ে করতে চলেছেন। হবু পাত্রী হয়তো বিনোদন জগতের কেউ হবেন? সত্যি কি দাদা পাত্রী খুঁজছেন? ভারতের সাবেক জাতীয় দলের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ‘বউ’ বলে কথা। তবে কি দ্বিতীয় বিয়ে করতে চলেছেন মহারাজ? বাস্তবে যদিও সে পথে কোনো দিনই হাঁটেননি সাবেক এ ক্রিকেট অধিনায়ক। নিজের পছন্দে বিয়ে করেছেন। এবারেও নাকি নিজের পছন্দেই বউ নির্বাচন করবেন তিনি।
সে রকম কিছুই নয়। মার্চ মাস থেকে শুটিং শুরু হবে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। রুপালি পর্দায় আসছে তার জীবনকাহিনি। প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরকদমে। এদিকে সৌরভ ছাড়া নায়িকার নাম কিছুতেই ঘোষণা করবেন না পরিচালক। টানা দিন চারেক কলকাতায় কাটিয়ে গেলেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী ও তার দল। বুধবার (২১ জানুয়ারি) সৌরভ ও ডোনার বাড়িতে চূড়ান্ত রেকি সেরে ফিরে গেলেন মুম্বাই।
পরিচালকের মুখোমুখি হয়েছিল একটি গণমাধ্যম। সিনেমার নায়ক চূড়ান্ত। পর্দার ‘সৌরভ গাঙ্গুলি’ রাজকুমার রাও। কে হবেন নায়িকা? তার নাম এখনো জানা যায়নি। ‘ডোনা গাঙ্গুলি’ হবেন কে? প্রশ্ন শুনেই পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী সাফ জবাব দিলেন, এখন কিচ্ছু বলতে পারব না। দাদা বিদেশ থেকে ফিরুক, তারপর আলোচনা করে উনিই চূড়ান্ত করবেন। তবে বাংলা থেকেই নেওয়া হবে নায়িকা বলে জানান নির্মাতা।
তবে ডোনা গাঙ্গুলির চরিত্রে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও ইশা সাহার নাম শোনা গেলেও এ তালিকা নাকি আরও বাড়ছে বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, তালিকা যে খুব ছোট, তা কিন্তু নয়। শুরুতেই যেমন উঠে এসেছিল ইশা সাহার নাম। ইশা নাচে পারদর্শী। চেহারাতেও ডোনার সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
অজানা কারণে পরে বাদ পড়েন তিনি। উঠে আসে বাংলার প্রথম সারির আরেক নায়িকা মিমি চক্রবর্তীর নাম। ক্রমশ নায়িকার নাম ‘ডোনা গাঙ্গুলি’-এর ভূমিকায় জোরালো হয়ে ওঠে। টালিউড জানত, রুপালি পর্দায় রাজকুমারের সঙ্গে জুটি বাঁধবেন মিমি। পরিচালকের টিম থেকে খবর ফাঁস— মিমিও নাকি সৌরভের ‘স্ত্রী’ নন।
তাহলে কে? টালিউডের অন্দরে নাকি ঘোরাফেরা করছে চার নায়িকার নাম। তারা কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সৌরভের পর্দার ‘স্ত্রী’ হতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? কাস্টিং ডিরেক্টরের মতে, নায়িকাকে নাচে পারদর্শী হতে হবে। এ ছাড়া ডোনা লাবণ্যময়ী। নায়িকার মুখে লাবণ্যের সেই দীপ্তি থাকতে হবে।
এ তালিকায় এগিয়ে কোয়েল আর শুভশ্রী। কোয়েল ভালো নাচতে পারে। এ মুহূর্তে ‘এক নম্বর নায়িকা’র শিরোপা শুভশ্রীর মাথায়। অন্যদিকে জয়া আহসান আন্তর্জাতিক তারকা। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে তিন বছর আগে পা রেখেছেন তিনি। আবার এও শোনা যাচ্ছে, ছোটপর্দা থেকেও নাকি খুঁজে ফিরছেন ডোনা গাঙ্গুলিকে।
এ জাতীয় আরো খবর..