✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০১, | ১২:১৩:০২ |

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা ছিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের রশি টানাটানিতে স্থগিত হয়ে গেলো সিরিজটি। তাই আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। জাতীয় দলের ক্রিকেটারদের বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, শ্রীলংকা সিরিজ খেলার জন্য গত মাসের (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। দেশের ফিরেই ৫ সেপ্টেম্বর থেকে প্রায় এক মাস নিবিড় অনুশীলন করেন তিনি। অন্যান্য সবার মতো তিনি নিজেও আশায় ছিলেন শ্রীলঙ্কা সফর দিয়ে মাঠে ফেরার।

কিন্তু ভাগ্যটাই খারাপ সাকিবের। কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেছে। দুই দেশের ক্রিকেট বোর্ড সমঝোতার মাধ্যমে জানানো হয়েছে, পরবর্তীতে পরিবেশ-পরিস্থিতির উন্নতি ঘটলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশকে স্বাগত জানাবে লঙ্কান ক্রিকেট বোর্ড।

যেহেতু শ্রীলংকা সিরিজ খেলার জন্য দেশে ফিরেছিলেন সাকিব, কিন্তু সিরিজ যখন হচ্ছে না তাই আবারও পরিবারের কাছে ফিরে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে দুই কন্যাকে নিয়ে অবস্থান করছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। করোনার শুরু থেকে সাকিব নিজেও ছিলেন যুক্তরাষ্ট্রে। গত মার্চে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড সফর শেষ করে অল্প কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব। এরপর পরিবারের সঙ্গে থাকতে চলে যান যুক্তরাষ্ট্রে।

বিকেএসপিতে অনুশীলন করার সময় তার সহযোগিতায় ছিলেন কাছের দুই কোচ ও গুরুতুল্য নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..