✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রবিবার থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০১, | ১২:০৯:২৪ |

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আগামী রবিবার থেকে অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। সারা দেশের সব কলেজের অধ্যক্ষদের এ ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কভিড-১৯ এর কারণে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় তার উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের আগামী ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো। শিক্ষার্থীদেরও ক্লাসে অংশ নেওয়ার অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..