৩৬ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বকাপে বাংলাদেশের এক পা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২০, | ২০:২৩:০৯ |
যুক্তরাষ্ট্রকে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই শুরু করেছিল বাংলাদেশ। আজ (মঙ্গলবার) কীর্তিপুরে পাপুয়া নিউগিনিকেও দাপট দেখাল তারা। ১৬৯ রানের টার্গেট দিয়ে ৩৬ রানে সাত উইকেট তুলে নিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ৯ উইকেটে পাপুয়া নিউগিনিকে ১৩৮ রানে আটকে দেয়। ৩০ রানের এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা। শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। তার আগে তৃতীয় ম্যাচ তারা খেলবে নামিবিয়ার বিপক্ষে। দুই ম্যাচের একটি জিতলেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের টিকিট হাতে পাবে বাংলাদেশ।

টসে হেরে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের ত্রিশ ছাড়ানো ইনিংসে ৫ উইকেটে ১৬৮ রান করে বাংলাদেশ। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ৪৯ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু হয়েছিল। ১১ বলে ১৭ রান করেন জুরাইরিয়া। তারপর এই ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। রানের গতি কমে যায়। ৩৫ রান করে আউট হন দিলারা। ১৬তম ওভারে শারমীন আক্তার আউট হওয়ার পর সোবহানা মোস্তারিকে নিয়ে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। দুজনের জুটি ছিল ৬২ রানের।


শেষ দিকে স্বর্ণা আক্তারের ১৪ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৭ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ দেড়শ পার করে। এছাড়া সোবহানা ২৪ বলে ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। শারমীন করেন ২৮ রান।

মাইরি টম, হিনাও থমাস ও দিকা লোহিয়া পিএনজির পক্ষে একটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে নিউগিনি ৩.১ ওভারে ৩২ রান তুলে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়েছিল। পরপর দুই ওভারে সাত বলের মধ্যে দুটি উইকেট হারিয়ে ধাক্কা খায় তারা। ব্রেন্ডা তাউ ও সিবোনা জিমি ফের দাঁড়িয়ে যান। এই জুটিতে ৫৪ রান তোলে নিউগিনি।

১৪তম ওভারে ব্রেন্ডাকে ৩৫ রানে ফেরান সোবহানা। এরপর ব্যাটিং ধস। ২ উইকেটে ৯৮ রান করা দলটি ১৩৪ রান করতেই ৯ উইকেট হারায়। সিবোনা ২৮ রান করেন। এছাড়া ২১ রান করেন হোলান দরিগা।

বাংলাদেশের হয়ে সাত জন বোলার বল করেছেন। কেবল সুলতানা খাতুন কোনো উইকেট পাননি। বাকিরা একটি করে উইকেট দখলে নেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...