ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৮, | ১৪:১৩:৫৯ |
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় স্পষ্ট অবস্থান জানাল ক্রিকেট আয়ারল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের আসরটিতে ভারতে গিয়ে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি। তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন যে, 'আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবো।'

ভারত ও শ্রীলঙ্কায় ২০ দলের অংশগ্রহণে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, শেষ হবে ৮ মার্চ। যেখানে আয়ারল্যান্ড আছে গ্রুপ 'সি'তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। 

অন্যদিকে, বাংলাদেশ আছে গ্রুপ বিতে। ওই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...