✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৮, | ১১:৩৭:৫০ |
আসন্ন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবেন। একই সঙ্গে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
 
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ ২৫ জানুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। বোর্ড জানিয়েছে, নতুন নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে।
 
সম্প্রতি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..