সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৭, | ১২:০৬:৪৩ |
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজানের আশা, ভারতের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। 

এক ভিডিও বার্তায় সিজান বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ এফোর্ট দেয়... ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। ওই ক্রিকেটাররাই এই বিশ্বকাপের দলে খেলছে। তাই আমি খুবই আশাবাদী কালকের ম্যাচ জেতার জন্য।’

প্রতিপক্ষ ভারতীয় দলকে যথেষ্ট সম্মান দিয়েই বাংলাদেশের প্রধান কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘যেদিন যে দল ভালো খেলবে, তারই জেতার সম্ভাবনা বেশি- কারণ এখানে দুইটি ভালো দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভারত একটি ভালো দল, আমাদেরও একটি ভালো দল আছে। তাই দেখা যাক। আমরা প্রক্রিয়ার ওপরই মনোযোগ রাখার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘যদি আমাদের খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকতে পারে, বাস্তবায়ন করতে পারে, তাহলে জেতার সুযোগ থাকবে। বলা কঠিন, তবে আমরা পরিকল্পনায় লেগে থাকতে চাই এবং দেখব মাঠে ছেলেরা কীভাবে খেলাটা তুলে ধরে। শেষ পর্যন্ত যে দল ভালো খেলবে, তারাই জিতবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..