সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

সাবিনার নেতৃত্বে ভারতকে হারাল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ১৭:২০:৩২ |
থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফের নারী ও পুরুষ ফুটসাল। গতকাল (বুধবার) পুরুষ বিভাগে বাংলাদেশ ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও ৪-৪ গোলে ড্র করেছিল। আজ (বৃহস্পতিবার) নারী বিভাগে ভারতকে ৩- ১ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। তার জোড়া গোলে বাংলাদেশ প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। দুটি গোলের যোগানদাতাই ছিলেন কৃষ্ণা রাণী সরকার। ফুটসালে আক্রমণ ও রক্ষণ একসঙ্গে সামলাতে হয়। সাবিনা গোলের পাশাপাশি রক্ষণও সামলেছেন। ধারাভাষ্যকার ম্যাচের ধারাভাষ্যের চেয়ে সাবিনার ক্যারিয়ার ও ফুটবলার হিসেবে গুণাগুণের বেশি বিবরণ দিয়েছেন।

দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে। কয়েকটি ভালো সেভ দিয়েছেন গোলরক্ষক ঝিলিক। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে। সুমাইয়া মাতসুসিমা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন। ভারত কয়েক মিনিট পর এক গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়। ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে খেলার সুযোগ পেল। 

সাবিনা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়াকে জাতীয় দলে ডাকেন নাই ব্রিটিশ কোচ পিটার বাটলার। স্ট্যান্ডার্ড ফুটবলে খেলার সুযোগ না পেয়ে তারা বাধ্য হয়ে ফুটসাল খেলছেন। ফুটসালেও তারা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ দিলেন। সুমাইয়া ও সাবিনার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। 

বাংলাদেশ-ভারতের লড়াই ক্রীড়াঙ্গনে সব সময় উত্তেজনার। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশ ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলবে না বলে অবস্থান নিয়েছে। এমন মুহূর্তে থাইল্যান্ডে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটসাল দল ভারতের বিপক্ষে টানা দু’দিন দুই ম্যাচ খেলল। দুটি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..