✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

একসঙ্গে চার ডিভাইসে হোয়াটসঅ্যাপ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৫, | ১০:৪২:২৬ |

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ একটি অ্যাকাউন্ট থেকে একইসঙ্গে চারটি ডিভাইসে ব্যবহার করার সুবিধা চালু করেছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে ফিচারটির আপডেট দিতে শুরু করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

খুব দ্রুত সব দেশের ব্যবহারকারীরা এ আপডেট পেয়ে যাবেন বলে জানিয়েছে ওয়াবেটাইনফো। বলা হয়েছে, নতুন আপডেটে বেটা ভার্সনে ফিচারটি ‘লিঙ্কড ডিভাইসেস’ নামে শো করতে দেখা গেছে। সাধারণ ভার্সনে আসলে এ ফিচারটি থাকবে অ্যাপের সেটিংস অপশনে।

কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেটি অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে। এ ছাড়া ‘অ্যাডভান্সড সার্চ’ ফিচারে অনুসন্ধানের সুবিধা রাখা হয়েছে। এ ফিচারটি আসলে ব্যবহারকারীরা সার্চে ট্যাপ করে ছবি, ভিডিও, লিঙ্ক এবং অডিওর আলাদা-আলাদা ক্যাটাগরি পাবেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপ একসঙ্গে একটি ডিভাইসের পাশাপাশি শুধু ওয়েবে ব্যবহার করা যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..