✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিরাপত্তা নিয়ে শঙ্কা, আইপিএলের দুই ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৩, | ১৩:০৩:১৮ |
শুরু হয়েছে নারীদের আইপিএল। প্রতিটি ম্যাচেই মাঠভর্তি দর্শকের উপস্থিতি থাকছে। তবে এবার দু’টি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আগামী ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) নির্বাচন। ফলে আগের দিন এবং নির্বাচনের দিন মুম্বাইয়ে নারী আইপিএলের ম্যাচ হলেও ফাঁকা থাকবে স্টেডিয়াম। নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৪ তারিখ ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস এবং ১৫ তারিখ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্সের খেলা রয়েছে। এই দুইদিন ডিওয়াই পটেল স্টেডিয়ামে খেলা হলেও দিল্লির অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ বা মুম্বাইয়ের অধিনায়ক হারমনপ্রীত কৌরের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকতে পারবেন না কোনও দর্শক।

জানা গেছে, নির্বাচনের কারণে স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দু’দিন দর্শকশূন্য মাঠে খেলা আয়োজন করার চিন্তা ভাবনা করেছে তারা। পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি বিসিসিআইকে জানানো হয়েছে। এর পরেই সিদ্ধান্ত নেয় বোর্ড।

আগামী ১৬ জানুয়ারি ভোটের গণনা । তাই ১৪, ১৫ এর পাশাপাশি ১৬ তারিখের টিকিট বিক্রিও আপাতত বন্ধ রাখা হয়েছে। ১৬ তারিখও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে, ১৭ জানুয়ারির টিকিট পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..