সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

অক্টোবর-নভেম্বরেই ‘ও’ ‘এ’ লেভেল পরীক্ষার ঘোষণা ব্রিটিশ কাউন্সিলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৪, | ১০:৩৫:১১ |

পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আগামী অক্টোবর-নভেম্বরেই ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা গ্রহণের ঘোষণা দিল ব্রিটিশ কাউন্সিল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তরিক সহায়তায় ব্রিটিশ কাউন্সিল অক্টোবর-নভেম্বর ২০২০-এর জিসিএসই, আইজিসিএসই, ও-লেভেল এবং আন্তর্জাতিক এ-লেভেল পরীক্ষা পূর্বে উল্লিখিত সময়সূচি অনুযায়ী আয়োজন করতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯-এর ফলে সৃষ্ট যে অনিশ্চয়তাপূর্ণ সময়ের মধ্য দিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা যাচ্ছেন, ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে তাদের অবিচল অধ্যবসায় ও ধৈর্য ধারণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সেই সঙ্গে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের অক্টোবর-নভেম্বর ২০২০-এর পরীক্ষা গ্রহণে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

যদিও মে-জুন সিরিজটি বিশ্বব্যাপী বাতিল করা হয়েছিল, শিক্ষার্থীদের অক্টোবর-নভেম্বর ২০২০ সিরিজ-এ পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে পারার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রায় পাঁচ হাজার ২০০ শিক্ষার্থী তাদের অক্টোবর-নভেম্বর ২০২০ পরীক্ষায় অংশগ্রহণের জন্য গত জুলাই-আগস্টে রেজিস্ট্রেশন করেছে। এই পরীক্ষায় আর্ট এবং ডিজাইন সংক্রান্ত কোয়ালিফিকেশন ব্যতীত, ইউকে এক্সাম বোর্ড শুধু পরীক্ষার ভিত্তিতেই পরীক্ষার্থীদের মূল্যায়ন করবে।

এদিকে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বাতিলে প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে কিছু শিক্ষার্থী। তারা ক্লাস মূল্যায়নের মাধ্যমে গ্রেড পয়েন্ট দেওয়ার দাবি জানিয়েছে। গতকাল বুধবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানায়, করোনা পরিস্থিতির কারণে দেশের সব পরীক্ষা বাতিল করা হলেও ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পরীক্ষা আয়োজন করতে ব্রিটিশ কাউন্সিল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন দিলে এ পরীক্ষা শুরু করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..