সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার

ভারতের আম্পায়ার নিতিন মেননের সঙ্গে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ (ডানে)। ছবি: আইসিসি।

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১১, | ১৮:২৪:৫৯ |
ভারত সফরে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ ওয়ানডে সিরিজ শুরুর মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু। 

গুজরাটের ভাদোদারার কোটাম্বি স্টেডিয়াম তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে ৩০০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড।

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার এই সিরিজে আম্পয়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন সৈকত।

কিছুদিন আগেই সৈকতের ভারতে যাওয়া না যাওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছিল। বাংলাদেশি আম্পায়ার হলেও তিনি আইসিসির অধীনে কাজ করেন। তাই আইসিসি যখন যেখানে চাইবে, সেখানে তিনি যেতে বাধ্য। যদি না তার ব্যক্তিগত কোনো আপত্তি থাকে।

তার ওপর আইসিসির চাকরি এতটাই মর্যাদার যে না করার কোনো সুযোগ নেই। এমনকি বিসিবিরও করার কিছু থাকে না।

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপসহ দুই শতাধিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..