স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১০, | ১৩:৩২:৫৫ |
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির।

আজিজুর রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একের পর এক মামলার আসামি হন এবং বেশির ভাগ সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দলীয় রাজনীতিতে আবার সক্রিয় হন।

গত বৃহস্পতিবার তেজগাঁও থানায় আজিজুর রহমান হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী সুরাইয়া আক্তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...