✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানে মসজিদে আগুন দিলো বিক্ষোভকারীরা, ওড়াল বিপ্লব-পূর্ববর্তী পতাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১০, | ১১:৪০:৪৩ |
ইরানে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এখন পুরোপুরি সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিক্ষোভকারীরা। তারা বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুরের পাশাপাশি একটি মসজিদেও আগুন দিয়েছে। এসময় বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা। খবর মেহর নিউজ এজেন্সি ও নিউইয়র্ক টাইমস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা মেহর নিউজ এজেন্সির একটি ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীদের দেয়া আগুনে জ্বলছে একটি মসজিদ। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে লাদান নামে ৬০ বছর বয়সী এক নারীও মসজিদে আগুন দেয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে জানান।

সংবাদমাধ্যম বিবিসি ফার্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভে অংশ না নিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। বাবা-মায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয় আপনার সন্তানদের বিক্ষোভে যেতে দেবেন না। সতর্কতা দিয়ে বলা হয়, যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তানের কিছু হয় তাহলে অভিযোগ করবেন না।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে রাজধানী তেহরানের এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীকে জানান, তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জনের লাশ এসেছে, যাদের ‘অধিকাংশই গুলিবিদ্ধ’ হয়ে প্রাণ হারান। হতাহতের এই সংখ্যার বিষয়ে অবশ্য ইরানের সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..