মুসাব্বিরের পেটে ও হাতে ছিল ছিদ্র, হাঁটুতে জখম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৮, | ১৭:২৬:১৫ |
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত সেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত হয়।ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আয়শা পারভীন।

এর আগে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন, তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হায়দার আলী। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, পেটের ডান পাশে আধা ইঞ্চি পরিমাণ ছিদ্র। ডান হাতের কনুইয়ের পেছনে একটি ছিদ্র। বাম পায়ের হাঁটুতে ছিলা জখম। আগ্নেয়াস্ত্র দ্বারা মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

মোসাব্বিরের বাবার নাম খলিলুর রহমান। বাসা ১৬/সি, গার্ডেন ভিউ, পশ্চিম কারওয়ান বাজার। ২ মেয়ে ও ১ ছেলের জনক তিনি।

মর্গে নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি নির্দিষ্ট করে বলতে পারছি না। সিসিটিভি ফুটেজ যেহেতু আছে, কাজেই আশা করি আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো দেখে দ্রুতই ব্যবস্থা নেবে। আর এই রকম ঘটনা তো ঘটতেছে, আগেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। সুষ্টু তদন্ত না হলে আমার মত আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।  

এদিকে দুপুরে আজিজুর রহমান মুসাব্বিরের নামাজে জানাজা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

এর আগে সকালে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এই মামলায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

তার আগে গত বুধবার রাত ৮টা ২০ মিনিটের সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...