✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৮, | ১৬:২৩:২২ |
গাজীপুরে হাবিব চৌধুরী নামে এনসিপির এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে তার শরীরে গুলি লাগেনি। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর বাসন থানাধীন মোগরখাল জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লা আল মুহিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, হাবিব চৌধুরী অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। সেখান থেকে এক যুবক মোটরসাইকেল কেনার কথা বলে তাকে মোগরখাল এলাকায় ফাঁকা একটি স্থানে নেন। সেখানে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে দুই ছিনতাইকারী মোটরসাইকেল চালু করে হাবিবকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এ সময় হাবিব চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। 

ভুক্তভোগী এনসিপি নেতা হাবিব চৌধুরী বলেন, আমার বাইকের মূল্যের চেয়ে তারা কিছুটা বেশি বলেছিল দাম। আমি তাদের বাইক দেখাতে গেলে একজন আমার বাইকের কাগজ নেয় আরেকজন চালিয়ে দেখবে বলে কিছুটা দূরে গিয়ে অপরজনকে ডাক দিয়ে আমার দিকে দুটি গুলি নিক্ষেপ করে। 


বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঘটনাটি শুনার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বার কারা এটা করেছে তার সন্ধানে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..