সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ২০:২১:৩৯ |
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক ও প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার (৬ জানুয়ারি) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিবন্ধিত প্রার্থীরা আগামী শনিবার থেকে এসব পদে  আবেদন করতে পারবেন।

এমপিওভুক্ত স্কুল-কলেজের ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসার ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩৩টি পদে নিয়োগে এ বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করতে পারবেন শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীরা। শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপলিকেশন সাবমিটের পর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।


প্রার্থীরা www.ntrca.gov.bd এবং ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এ দুই ওয়েবসাইটে শূন্যপদের তালিকা ও নিয়োগের শর্তাবলি পাওয়া যাবে।
 
এনটিআরসিএ বলছে, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর। ২০২৫ সালের ৪ জুন বৈধ নিবন্ধন সনদধারী যেসব প্রার্থীর বয়স ৩৫ বছরের কম, তারা এ নিয়োগের আবেদন করতে পারবেন।

পুরো বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক  করুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..