✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুর্দান্ত সেঞ্চুরিতে ব্র্যাডম্যানের রেকর্ড ছোঁয়ার পথে স্মিথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ১৭:২৭:১৬ |
স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অ্যাশেজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের করা ৩৮৪ রানের জবাবে অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষে ৭ উইকেটে তুলেছে ৫১৮ রান। ১৩৪ রানের লিড নিয়েছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলটি।

২৪টি চার আর এক ছক্কায় ট্রাভিস হেড ১৬৩ রান করে আউট হয়েছেন। ২০৫ বল খেলে ১৫টি চার আর একটি ছক্কার সাহায্যে স্মিথ ১২৯ রানে অপরাজিত রয়েছেন। অ্যাশেজে ১৩টি সেঞ্চুরি করে দ্বিতীয় পজিশনে আছেন স্মিথ। অ্যাশেজে ৩৭ টেস্টে ১৯টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। 

মঙ্গলবার সিডনি টেস্টে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৬৬ রান নিয়ে খেলা শুরু করে। হেড ৯১ ও মাইকেল নাসের ১ রানে অপরাজিত ছিলেন। হেড পরিচিত মেজাজে ব্যাট চালিয়ে শতরান পূর্ণ করেন। নাসেরকে (২৪) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন কার্স।

এরপর হেডকে ফেরান জ্যাকব বেথেল। জীবনের শেষ টেস্টে ১৭ রানের বেশি করতে পারেননি উসমান খাজা। তাকেও ফেরান কার্স। অ্যালেক্স ক্যারি ফেরেন ১৬ রানে, ক্যামেরন গ্রিন ৩৭ রান করেন। স্মিথের সঙ্গে উইকেটে রয়েছেন বিউ ওয়েবস্টার (৪২)। দুইজন অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৮১ রানের পার্টনারশিপ গড়েন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..