✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ১৪:০৯:২২ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন।

তিনি বলেন, কেউ জিতবে, কেউ হারবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোটগ্রহণের সঙ্গে যারা যুক্ত, তারা যেন কেউ কোনো পক্ষ না নেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা অভিযোগগুলোর প্রসঙ্গ টেনে রইচ উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যেসব অভিযোগ তুলছে, আমরাও সেগুলো দেখছি। আশা করি প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় জটলা দেখা যাচ্ছে। আমরা আশাবাদী, এসব জটলা থেকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না। 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫। এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ২০ বছরের অচলায়তন ভেঙে আজ ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..