✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জকসু নির্বাচন: কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে নারী আটক, যুবককে মারধর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ১১:২৮:৪৬ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে ভোটার, প্রার্থী বা এজেন্ট না হওয়া সত্ত্বেও কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছিলেন ওই নারী।

অন্যদিকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র অভিযোগে এক যুবককে মারধর করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটক নারী ও পিটুনির শিকার যুবকের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, কয়েক দফা পিছিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ আধা ঘণ্টা পরে সকাল ৯টায় শুরু হয়।। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে।

এবারের জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে ৬ টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..