✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিলাসী জীবন থেকে ভয়ঙ্কর কারাগারে মাদুরো, যেখানে বন্দি হত্যার ঘটনাও ঘটে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৪, | ২০:০৩:২৮ |
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে। এটি একটি কুখ্যাত কারাগার।

কারগারটিকে ‘বীভৎস’ এবং এটির অবস্থা ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করা হয়। সেখানে কর্মীর ব্যাপক সংকট, বন্দিদের মধ্যে সহিংসতা এবং বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও নিত্যনৈমত্তিক ব্যাপার।

সাধারণ কারাগারে বন্দিদের চাপ কমাতে ১৯৯০ সালে এই বন্দিশালাটি তৈরি করা হয়। সেখানে মাদুরোর আগে গায়ক আর কেলি, ফার্মা ব্রো মার্টিন সেকরিলি, সমাজবাদী গিসলাইন ম্যাক্সওয়েল এবং একসময়ের ক্রিপ্টো কারেন্সির ওস্তাদ হিসেবে পরিচিত স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড, গানের মগুল সিন ডেডি কোম্বস এবং মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জামবাদা গার্সিয়াকেও এই কারাগারে রাখা হয়েছিল।

মিউজিক মগুল সিন ডেডি কোম্বসের আইনজীবী একটি আদালতে ২০২৪ সালে বলেছিলেন, যদি তার মক্কেলকে এই কারাগারে রাখা হয় তাহলে তার জন্য বিচারের মুখোমুখি হওয়াই কঠিন হয়ে যাবে।

সেখানে বন্দিদের মধ্যেও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে থাকে। ২০২৪ সালের জুনে এক বন্দি আরেক বন্দিকে ছুরিকাঘাত করে প্রায় মেরে ফেলেছিল। এর এক মাস পর দুই বন্দি মারামারি করে একজন আরেকজনকে মেরেই ফেলেছিল।

২০১৯ সালে সেখানে একবার ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। কারাগারটি ওই সময় প্রায় এক সপ্তাহ প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল। পরে আদালত সেখানে থাকা ১ হাজার ৬০০ বন্দিকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেয়।

সবচেয়ে ভয়াবহ হলো সেখানকার বন্দিদের তাদের সেলে এক টানা কয়েকদিন বন্দি করে রাখে। সেখানকার পরিবেশ অত্যন্ত বাজে এবং টয়লেটও ঠিকমতো কাজ করে না।

সূত্র: সিএনএন  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..