✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘মেসিকে লাথি মেরে বের করে দিচ্ছে বার্সা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-২৯, | ১২:১৩:৪০ |

বার্সেলোনার বর্তমান বোর্ডের সদস্য তিনি। তবে তার আগে তিনি বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার, নব্বইয়ের দশকে ইয়োহান ক্রুইফের ড্রিম টিমের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফলে মাঠের বাইরে যত যাই হোক, মাঠের ভেতরের খেলা ও খেলোয়াড়দের প্রতিই বেশি টান সাবেক ফুটবলার রিস্টো স্টইচকভের।

ব্যতিক্রম নয় বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির ক্ষেত্রেও। খবর বেরিয়েছে, ক্লাব ছেড়ে চলে যেতে চান মেসি। এর পেছনে রয়েছে বার্সেলোনার প্রেসিডেন্ট থেকে শুরু করে পরিচালকদের অনেক বড় দায়। যা মানছেন বোর্ডের সদস্য স্টইচকভও। এ কারণে রীতিমতো ধুয়ে দিয়েছেন বার্সা বোর্ডকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমে ওলে’কে দেয়া সাক্ষাৎকারে মেসির ক্লাব ছাড়ার বিষয়ে স্টইচকভ বলেছেন, ‘আমরা এক কিংবদন্তিকে মুছে দিচ্ছি। আমরা বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়কে পেছনে লাথি মেরে বের করে দিচ্ছি। আমরা তার নাম, তার ক্যারিশমায় কালিমা লেপন করছি। আমিও একজন সদস্য, তাই বলছি আমরা এ কাজটি করছি।’

বর্তমান বোর্ড প্রেসিডেন্ট জোসেফ বার্তেম্যুর প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, ‘আমি জানি না, কেনো বার্সেলোনার হয়ে ইতিহাসগড়া খেলোয়াড়দের শেষটা এভাবে হয়। তারা মনে করে, আমরা তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে এগুচ্ছি, প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে চাচ্ছি। আমি জানি না তাদের আসলে কী হয়।’

বোর্ডের ওপর জমাট ক্ষোভ উগরে দিয়ে স্টইচকভ আরও বলেন, ‘এই বোর্ড সব শেষ করে দিচ্ছে। আমি ক্লাবের হয়ে পরপর লিগ শিরোপা জিতেছি, ক্লাবের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান কাপটাও জিতেছি, আমি আসলেই জানিনা সমর্থকদের ভালোবাসার ঋণ কীভাবে শোধ করব। এই বোর্ড নিজেদের চেহারা দেখায় না। পোষা সাংবাদিকদের দিয়ে আগুনে ঘি ঢালে। ক্লাব হিসেবে এমন পরিস্থিতি দেখা লজ্জাজনক।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..