সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

জকসু নির্বাচন স্থগিত : হতাশ শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩০, | ১১:৪৫:৩০ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিতের ঘোষণার পর থেকে ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে হতাশার মধ্যে পড়েছেন শিক্ষার্থীরা। ভোট দিতে সকাল থেকে ক্যাম্পাসে উপস্থিত হলেও এখন তারা ভোটের অপেক্ষায় থাকবেন নাকি ক্যাম্পাস ত্যাগ করবেন, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসজুড়ে তৈরি হয় অনিশ্চয়তা। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন হোক বা স্থগিতই থাকুক, যে সিদ্ধান্ত আসুক না কেন তা দ্রুত ও স্পষ্টভাবে আসা উচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা বলেন, ভোট দেওয়ার জন্য দূর থেকে এসেছি, কিন্তু নির্বাচন বন্ধ করায় ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থী হতাশ হয়ে পড়েছেন। ক্যাম্পাসে এসে শুনলাম ভোট স্থগিত। এখন চলে যাব নাকি থাকব, বুঝতে পারছি না।

সানজিদা নামে আরেক শিক্ষার্থী বলেন, প্রশাসন নির্বাচন স্থগিত করেছে, আবার নির্বাচন আদায়ে প্রার্থী-শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। শেষ পর্যন্ত কী হয় দেখা যাক। তবে যেটিই হোক, সিদ্ধান্ত দ্রুত আসা উচিত।

এর আগে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ সকাল সোয়া ৯টায় নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের খবরে স্থগিত হয়েছে এ নির্বাচন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসি ভবন ঘেরাও করে নির্বাচন আদায়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..