স্যামসাংয়ে চাকরির সুযোগ, রয়েছে একাধিক সুবিধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২০, | ১৩:২৯:০৪ |
প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য সুখবর। স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ডেভেলপার পদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের জন্য আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে।

প্রতিষ্ঠান: স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড
পদ: অ্যান্ড্রয়েড ডেভেলপার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি (চুক্তিভিত্তিক)
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) অথবা ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)-এ বিএসসি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর
অন্যান্য যোগ্যতা: সফটওয়্যার কোম্পানি বা আইটি-সক্ষম পরিষেবায় কাজের দক্ষতা থাকতে হবে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..