✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার মাশরাফির বাবা-মা-মামি করোনায় আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৮, | ১৩:৫১:৪৭ |

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা নড়াইল বঙ্গবন্ধু স্কোয়াডের আহবায়ক এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, মামি কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৯ জন ও কালিয়া উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত নড়াইলে সর্বমোট ৮৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশ সুপার ও ১২ চিকিৎসকসহ ৫৬৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং ১২ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ২৫ জন হাসপাতালে ও অন্যরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন ।

উল্লেখ্য, গত ২০ জুন মাশরাফি বিন মর্তুজাও করোনায় আক্রান্ত হন। পরে ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। মাঝে পরীক্ষা করিয়েও পজিটিভ ফল পাওয়া যায়। এরপর গত ১২ জুলাই আবার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়। এছাড়া এমপি মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা সিজারও করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..