✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভার্চুয়াল এবং নিয়মিত আদালত পাশাপাশি চলবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৬, | ১৩:৪৩:৩৩ |

নিম্ন আদালতের পর এবার শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে নিয়মিত বিচার কার্য পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়াল কোর্টের পাশাপাশি চলবে এই নিয়মিত আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শারীরিক উপস্থিতিতে নিয়মিত আদালত খুলে দিতে প্রধান বিচারপতিকে দু’দফা চিঠি দেওয়ায় এই সভা ডাকা হয়।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশের সকল নিয়মিত আদালত কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ অবস্থায় জরুরি মামলার বিচারকার্য পরিচালনার জন্য গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এই ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু নিয়মিত আদালত খুলে দেওয়ার জন্য আইনজীবীরা দাবি জানিয়ে আসছিলেন। এজন্য আইনজীবীরা আন্দোলনে নামেন। এ পরিস্থিতিতে ৫ আগস্ট থেকে সারা দেশে নিয়মিতভাবে নিম্ন আদালত খুলে দেওয়াা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..