সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

প্রকাশিত হল ১১৫ টি ইংরেজি মাধ্যম স্কুলের তালিকা, ১১১ টি ঢাকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৫, | ১২:৪৪:৪১ |

নিবন্ধনপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তালিকায় ঢাকার নিবন্ধনপ্রাপ্ত ও সাময়িক নিবন্ধনপ্রাপ্ত ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, এসব প্রতিষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ডের নিবন্ধনপ্রাপ্ত। এর বাইরে আর কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান নেই।

তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ১১৫টি নিবন্ধিত প্রতিষ্ঠানের ১১১টিই ঢাকার। বাকি চারটির মধ্যে গাজীপুরে দুটি এবং নরসিংদী ও মুন্সীগঞ্জে একটি করে নিবন্ধিত ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে।

এর আগে গত ২৯ জুলাই বিদেশী পাঠ্যক্রমে পরিচালিত দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোর পূর্ণাঙ্গ ব্যয় বিবরণী অভিভাবকদের লিখিতভাবে অবহিত করতে নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি এ ধরনের নিবন্ধিত ও নিবন্ধনহীন কতটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে তার একটি তালিকাও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

গত ২৯ জুলাই দেয়া এক নির্দেশনায় বিদেশী কারিকুলাম অনুযায়ী পরিচালিত দেশের ইংরেজি মাধ্যম স্কুলের নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। এটি বাস্তবায়নে মাউশি ও শিক্ষা বোর্ডের নয়জন আঞ্চলিক উপপরিচালককে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিদেশী পাঠ্যক্রমে পরিচালিত বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বিধিমালা অনুসারে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নিবন্ধন ফি জমা দিয়ে যথাযথ কর্তৃপক্ষের (সাধারণ শিক্ষা বোর্ড) কাছ থেকে সনদ নেয়া বাধ্যতামূলক। সারা দেশে নিবন্ধিত ও নিবন্ধন ছাড়া কতগুলো ইংরেজি মাধ্যম স্কুল আছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সে তথ্যও জানাতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পত্রে বিধিমালার ১৯(৩) ধারাটি মনে করিয়ে দেয়া হয়েছে। এ ধারায় বলা হয়েছে, বেসরকারি বিদ্যালয়ে সহপাঠ কার্যক্রম পরিচালনা, কোনো বিশেষ সুবিধা এবং উন্নতমানের যন্ত্রপাতি বা প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..