✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেসির সঙ্গে তুলনায় বিরক্ত যিনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-৩০, | ১৪:৫১:৩১ |

সদ্য শেষ হওয়া লা লিগায় ৮০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন রিয়াল মায়োর্কার ফুটবলার লুকা রোমেরো।

অবশ্য ক্রীড়া নৈপুণ্য দিয়ে নয়, লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছিলেন এই তারকা। ১৫ বছর ২১৯ দিনে ইউরোপের লিগে অভিষেক ঘটে তার।

লুকা রোমেরোকে অভিষেকের আগে থেকেই ‘মেক্সিকান মেসি’ বলে ডাকা হয়। তার খেলার ধরণ অনেকটা মেসির মতোই।

কিন্তু সময়ের সেরা তারকার নাম নিজের সঙ্গে জুড়তে ঘোর আপত্তি জানিয়েছেন রোমেরো। মেসির সঙ্গে তুলনায় বেশ বিরক্ত তিনি।

সম্প্রতি ফক্স স্পোর্টসকে ১৫ বছর বয়সী রোমেরো বলেন, ‘সবাই আমাকে মেসির সঙ্গে তুলনা করে, বিষয়টা আমাকে বিরক্ত করে। মেসি একজনই। আর আমি ফুটবলে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চাই।’

রোমেরো আরও বলেন, ‘আমি মেক্সিকোতে জন্মেছি, কিন্তু আমার পরিবার আর্জেন্টাইন। আমার তিনটি জাতীয়তা আছে- মেক্সিকো, আর্জেন্টাইন ও স্প্যানিশ। যদি আর্জেন্টিনা এখনো চায়, আমি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব। আর আমারও তাতে আগ্রহ আছে। কিলমেসে আর্জেন্টিনা দলের হয়ে অনুশীলন করতে ভালো লাগবে আমার। কেননা আমার বাবা ওখানেই খেলতেন।’

তথ্যসূত্র: ডেইলি মেইল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..