✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:০৩:১৬ |

অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার টঙ্গীর দুই থানা পুলিশ এ খবর নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে আটক করা হয়েছে। টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম যুগান্তরকে বলেন, আমার থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নয়, অপরাধীদের আটক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমার থানায় ২৩ জনকে আটক করা হয়েছে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..