✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কারিতাসে চাকরি, ২৩ বছর হলেই আবেদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৩, | ১১:৩৬:২৮ |

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কমিউনিটি ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের যোগ্যতা: কমিউনিটি ফ্যাসিলিটেটর পদে আবেদনকারী প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছর, ৩১/১/২০২৫ সালে। অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। শহরের শ্রমজীবী/শ্রমিক পথশিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল (বাংলা ও ইংরেজি) ফরম্যাট জানা।
কর্মস্থল: কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক অফিসের আওতাধীন শহরের সিটি করপোরেশন এলাকা।


অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: ১৯,০০০ টাকা (মাসিক)। বছরে মাসিক বেতনের অর্ধেক দুটি বোনাস।

কমিউনিটি ফ্যাসিলিটেটর পদের উল্লেখযোগ্য দায়িত্বের মধ্য আছে—শহরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সঙ্গে যুক্ত শিশুর পরিবার পরিদর্শন ও তালিকা প্রস্তুত করা; শিশুশ্রমিকদের প্রাতিষ্ঠানিক ও ভোকেশনাল শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও বিভিন্ন ডেটা সংগ্রহ ও তা যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..