✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জ্যামাইকায় তাণ্ডবের পর কিউবার পথে হারিকেন মেলিসা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৯, | ০৬:০৮:০৩ |

ক্যারিবীয় দেশ জ্যামাইকায় তাণ্ডবের পর কিউবার দিকে ধেয়ে চলেছে হারিকেন মেলিসা। কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি থ্রি-তে রূপ নিয়েছে ক্যারিবীয় অঞ্চলে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ঝড়টি। বাতাসের গতি ঘণ্টায় ১২৫ মাইল।

 

এর আগে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় জ্যামাইকার নিউ হোপ শহরে আছড়ে পড়ে মেলিসা। বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৮৫ মাইল বা ৩০০ কিলোমিটার। বিভিন্ন অঞ্চলে ৭৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। জারি হয়েছে বন্যা সতর্কতা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। তবে ব্যাপক পূর্বপ্রস্তুতি নেয়ায় এড়ানো গেছে বড় ধরনের প্রাণহানি।

অপরদিকে, হারিকেন মেলিসা এগিয়ে চলায় সতর্কতামূল ব্যবস্থা নেয়া হয়েছে কিউবাতেও। সরিয়ে নেয়া হচ্ছে ৮ লাখ মানুষকে। এরই মধ্যে শুরু হয়েছে ভারি বৃষ্টি। কিউবা থেকে শক্তিমত্তা হারিয়ে বাহামার দিকে যাবে মেলিসা। এর আগে মেলিসার প্রভাবে জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান রিপাবলিকে ৭ জনের প্রাণহানি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..