✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৮, | ০৬:০৫:১১ |
স্যার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিমি অ্যান্ডারসনকে এখন থেকে তাহলে এই নামেই ডাকতে হবে! কারণ ইংল্যান্ডের সর্বকালের শীর্ষ এই টেস্ট উইকেটশিকারি (৭০৪টি) নাইটহুডে ভূষিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস রয়্যাল তার হাতে এই সম্মাননা তুলে দেন। ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন অ্যান্ডারসন। সাবকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই উপাধির জন্য তার নাম সুপারিশ করেছিলেন।
 
৪৩ বছর বয়সী এই পেসার ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮৮ টেস্টে সংগ্রহ করেছেন ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল দুজনের—শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের।
২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও অ্যান্ডারসন এখনও খেলছেন তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে। এখানে ২০২৬ মৌসুম পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে কথাবার্তা চলছে। এটি বাস্তবায়িত হলে ৪৪তম জন্মদিনের পরও মাঠে দেখা যাবে ইংল্যান্ডের এই কিংবদন্তি পেসারকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..