✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চশমার কাচ পরিষ্কার করবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:৩১:০৫ |

দিন দিন চশমা পরিধান করা মানুষের সংখ্যা বাড়ছে। এর মূল কারণ আমাদের জীবনযাপন। জীবনযাপনে পরিবর্তনের ফলে নানা রোগের সঙ্গে চোখেও দেখা দেয় সমস্যা। এসবের জন্য পরতে হয় চশমা।

চশমা ব্যবহারের সঙ্গে অনেকেই এর যত্ন নিতে জানেন না। হাতের সামনে যা পান তা দিয়েই চশমা মুছে ফেলেন। হোক তা জামার কাপড়, কিংবা তুলা। অনেকে আবার চশমা নোংরা হলে শুধু ফুঁ দিয়ে ধুলা উড়িয়ে দেন।

বিশেষজ্ঞরা বলছেন, চশমা পরিষ্কারের ক্ষেত্রে এভাবে হেলাফেলা করা উচিত নয়। এর ফলে চশমার লেন্স নষ্ট হতে পারে। তবে কিভাবে পরিষ্কার করবেন চশমার কাচ, জেনে নিন-

চশমা মোছার ক্ষেত্রে সব সময়ই পাতলা টিস্যু ব্যবহার করা উচিত। কাপড় দিয়ে মুছলে কাপড়ের সুতা থেকে লেন্সে দাগ লাগতে পারে। বিষয়টা আরেকটু বুঝিয়ে বললে চশমার কাচে ধুলা জমে। আর তা যদি কাপড় দিয়ে মোছা হয়, সেই ধুলা আর কাপড়ের ঘষায় কাচে স্ক্র্যাচ পড়তে পারে। কিন্তু টিস্যুতে সে সম্ভাবনা থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে পানি দিয়ে হালকা করে চশমার কাচ ধুয়ে নিন। তারপর টিস্যু দিয়ে মুছে নিন। টিস্যু না থাকলে একটা খবরের কাগজের টুকরা পানিতে ভিজিয়েও মুছে নিতে পারেন। দেখবেন, এর ফলে চশমার কাচ ঝকঝকে হবে।

বাজারে চশমা পরিষ্কার করার সলিউশনও পাওয়া যায়। সেটা কাচে লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। তবে কখনোই মুখের ভাপ দিয়ে চশমা পরিষ্কার করবেন না। এতে কাচ নষ্ট হতে পারে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..