✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৭, | ০৬:৫৬:৫৪ |
জমজমাট লড়াইয়ে শেষ হয়েছে এশিয়া কাপের ফাইনাল, তবে আসরের উত্তাপ এখনো ঠান্ডা হয়নি। বিশেষ করে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব যেন নতুন মাত্রা পেয়েছে। ফাইনালে ভারতের জয়ের পর তাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এমনকি ভারতকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি তুলেছেন সাবেক পাক তারকা রশিদ লতিফ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে থাকায় সত্যিই ট্রফি নেয়নি ভারত। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
 
এদিকে ভারতের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে রশিদ লতিফ লিখেছেন, ‘এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। অন্য কোনো খেলায় তাই হত। কিন্তু আইসিসি’র চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। ফলে সেটা হবে না। ক্রিকেটের জন্য কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করা হল।’
ভারতের জন্য আবার কিছুটা সহানুভূতি দেখিয়েছেন শোয়েব মালিক। তার বক্তব্য, ‘ভারতীয় খেলোয়াড়দের ওপর খুব চাপ ছিল। ট্রফি জিততেই হত। আর তারপর কি না ট্রফিটাই হাতে পেল না। আজ হয়তো এটা নিয়ে খুব লাফালাফি করছে। কিন্তু কয়েক বছর এই সিদ্ধান্ত নিয়ে ওরা চিন্তা করতে বাধ্য হবে। মনখারাপ হবে। ভাববে যে এত কষ্ট করে জিতলাম। কিন্তু ট্রফি পেলাম না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..