✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাইকোর্টে ভার্চুয়াল শুনানিতে নতুন দুই বেঞ্চ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৭, | ০৯:৪৫:৫৭ |

নিয়মিত আদালত বন্ধ থাকায় ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি মামলা শুনানির জন্য আরও দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা ​​​​​ রোববার এক বিজ্ঞপ্তিতে বলেছে- দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া আগামী ৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ‘আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ এবং সুপ্রিমকোর্টের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো (২) গঠন করেছেন প্রধান বিচারপতি।

নতুন দুটি বেঞ্চের বিচারপতি হলেন- বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান। এ দুটি বেঞ্চের একটিকে জামিন আবেদনসহ ফৌজদারি মামলা এবং আরেকটিকে দেওয়ানি মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এর আগে ১৫ জুন আরেক বিজ্ঞপ্তিতে ১৩টি বেঞ্চ গঠন করার কথা জানানো হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..