সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

উদ্বোধনীসহ বিশ্বকাপের ৯টি ম্যাচে থাকছেন জেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৮:০২:১৫ |
আসন্ন উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে থাকছেন সাথিরা জাকির জেসি। উদ্বোধনী ম্যাচে তিনি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সবমিলিয়ে ৯টি ম্যাচে মাঠের আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে তিনি বিশ্বকাপ আম্পায়ার্স প্যানেলে থাকবেন।
 
এবারের বিশ্বকাপে সব নারী আম্পায়ার প্রথমবারের মতো আম্পায়ার্স প্যানেলে রয়েছেন। সেই ইতিহাসের অংশ হিসেবে দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপ পরিচালনায় অংশ নিচ্ছেন জেসি। তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেটে আরেকটি মাইলফলক যুক্ত হলো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে তিনি বেঙ্গালুরুর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে চতুর্থ আম্পায়ার হবেন তিনি। মোট পাঁচটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে তাকে দেখা যাবে।
গুয়াহাটিতে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচ, ইন্দোরে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচ, কলম্বোতে ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ এবং বিশাখাপত্নমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী ম্যাচের পর ১১ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ম্যাচে তিনি চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। এছাড়াও ১৯ অক্টোবর ইন্দোরে এবং ২৩ অক্টোবর মুম্বাইয়ে টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে।
গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত হন জেসি। এরপর তিনি উইমেন’স এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপে আম্পায়ারিং করেছেন।
বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের ক্রিকেটেও দায়িত্ব পালন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন জেসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..